রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - ওঠো রে মলিনমুখ চলো এইবার

রবীন্দ্রনাথ ঠাকুর
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ গান

ওঠো রে মলিনমুখ, চলো এইবার।
এসো রে তৃষিত-বুক, রাখো হাহাকার।।
হেরো ওই গেল বেলা, ভাঙিল মিলন মেলা-
গেল সবে ছাড়ি খেলা ঘরে যে যাহার।।
হে ভিখারি, কারে তুমি শুনাইছ সুর-
রজনী আঁধার হল, পথ অতি দূর।
ক্ষুধিত তৃষিত প্রাণে আর কাজ নাহি গানে-
এখন বেসুর তানে বাজিছে সেতার।।

পরে পড়বো
১০৮
মন্তব্য করতে ক্লিক করুন