কবিতা — প্রেম এসেছিল নিঃশব্দচরণে

রবিবার, ২৭ জুলাই ২০২৫ গান

প্রেম এসেছিল নিঃশব্দচরণে।
তাই স্বপ্ন মনে হল তারে
দিই নি তাহারে আসন।
বিদায় নিল যবে, শব্দ পেয়ে গেনু ধেয়ে।।
সে তখন স্বপ্ন কায়াবিহীন
নিশীথতিমিরে বিলীন-
দূরপথে দীপশিখা রক্তিম মরীচিকা।

১৩৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা