কবিতা — রক্ষা করো হে

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ গান

রক্ষা করো হে।
আমার কর্ম হইতে আমায় বক্ষা করো হে।
আপন ছায়া আতঙ্কে মোরে করিছে কম্পিত হে,
আপন চিন্তা গ্রাসিছে আমায়- রক্ষা করো হে।
প্রতিদিন আমি আপনি রচিয়া জড়াই মিথ্যাজালে-
ছলনাডোর হইতে মোরে রক্ষা করো হে।
অহঙ্কার হৃদয়দ্বার রয়েছে রোধিয়া হে-
আপনা হতে আপনার, মোরে রক্ষা করো হে।।

১৫১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা