কবিতা — আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে

শুক্রবার, ২০ জুন ২০২৫ গান, প্রকৃতির কবিতা

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে।
যাব না গাে যাব না যে,
থাকব পড়ে ঘরের মাঝে,
এই নিরালায় রব আপন কোণে।
যাব না এই মাতাল সমীরণে॥

আমার এ ঘর বহু যতন ক’রে
ধুতে হবে, মুছতে হবে মােরে।
আমারে যে জাগতে হবে,
কী জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে।
যাব না এই মাতাল সমীরণে॥

১৯৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা