কবিতা — তোমার ভুবন মর্মে আমার লাগে।

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ গান

তোমার ভুবন মর্মে আমার লাগে।
তোমার আকাশ অসীম কমল
অন্তরে মোর জাগে।
এই সবুজ এই নীলের পরশ
সকল দেহ করে সরস,
রক্ত আমার রঙিয়ে আছে
তব অরুণ-রাগে॥

আমার মনে এই শরতের
আকুল আলোখানি
এক পলকে আনে যেন
বহুযুগের বাণী।
নিশীথ-রাতে নিমেষ-হারা
তোমার যত নীরব তারা
এমন ক’রে হৃদয়-দ্বারে
আমায় কেন মাগে॥

২১৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা