কবিতা — তোমার হল শুরু আমার হল সারা

বুধবার, ৩০ জুলাই ২০২৫ গান

তোমার হল শুরু, আমার হল সারা-
তোমায় আমায় মিলে এমনি বহে ধারা।।
তোমার জ্বলে বাতি তোমার ঘরে সাথি-
আমার তরে রাতি, আমার তরে তারা।।
তোমার আছে ডাঙা, আমার আছে জল-
তোমার বসে থাকা, আমার চলাচল।
তোমার হাতে রয়, আমার হাতে ক্ষয়-
তোমার মনে ভয়, আমার ভয় হারা।।

২৩৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা