কবিতা — তোমার মোহন রূপে কে রয় ভুলে

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ প্রেমের কবিতা

তোমার মোহন রূপে
কে রয় ভুলে?
জানি না কি মরণ নাচে
নাচে গো ওই চরণ-মূলে?
শরৎ-আলোর আঁচল টুটে
কিসের ঝলক নেচে উঠে,
ঝড় এনেছ এলোচুলে।
মোহন রূপে কে রয় ভুলে?
কাঁপন ধরে বাতাসেতে,
পাকা ধানের তরাস লাগে
শিউরে ওঠে ভরা খেতে।
জানি গো আজ হাহারবে
তোমার পূজা সারা হবে
নিখিল-অশ্রুসাগর-কূলে।
মোহন রূপে কে রয় ভুলে?

৫০৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা