কবিতা — তোমারে জানি নে হে তবু মন তোমাতে ধায়

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ গান

তোমারে জানি নে হে, তবু মন তোমাতে ধায়।
তোমারে না জেনে বিশ্ব তবু তোমাতে বিরাম পায়।।
অসীম সৌন্দর্য তব কে করেছে অনুভব হে,
সে মাধুরী চিরনব-
আমি না জেনে প্রাণ সঁপেছি তোমায়।।
তুমি জ্যোতির জ্যোতি, আমি অন্ধ আঁধারে।
তুমি মুক্ত মহীয়ান, আমি মগ্ন পাথারে।
তুমি অন্তহীন, আমি ক্ষুদ্র দীন- কী অপূর্ব মিলন তোমায় আমায়।

১৬৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা