কবিতা — তোমায় যতনে রাখিব হে রাখিব কাছে

রবিবার, ২৭ জুলাই ২০২৫ গান

তোমায় যতনে রাখিব হে, রাখিব কাছে-
প্রেমকুসুমের মধুসৌরভে, নাথ, তোমারে ভুলাব হে।
তোমার প্রেমে, সখা, সাজিব সুন্দর-
হৃদয়হারী, তোমারি পথ রহিব চেয়ে।।
আপনি আসিবে, কেমনে ছাড়িবে আর-
মধুর হাসি বিকাশি রবে হৃদয়াকাশে।।

২২৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা