কবিতা — তুমি হে প্রেমের রবি আলো করি চরাচর

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ গান

তুমি হে প্রেমের রবি আলো করি চরাচর
যত করো বিতরণ অক্ষয় তোমার কর।
দুজনের আঁখি-‘পরে তুমি থাকো আলো ক’রে-
তা হলে আঁধারে আর বলো হে কিসের ডর।
তোমারে হারায় যদি দুজনে হারাবে দোঁহে-
দুজনে কাঁদিবে বসি অন্ধ হয়ে ঘন মোহে,
এমনি আঁধার হবে পাশাপাশি বসে রবে
তবুও দোঁহার মুখ চিনিবে না পরস্পর।
দেখো, প্রভু, চিরদিন আঁখি-‘পরে থেকো জেগে-
তোমারে ঢাকে না যেন সংসারের ঘন মেঘে।
তোমারি আলোকে বসি উজল-আনন-শশী
উভয়ে উভয়ে হেরে পুলকিতকলেবর।

১৩১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা