কবিতা — উলঙ্গিনী নাচে রণরঙ্গে

শনিবার, ২৬ জুলাই ২০২৫ গান

উলঙ্গিনী নাচে রণরঙ্গে।। আমরা নৃত্য করি সঙ্গে।।
দশ দিক আঁধার ক’রে মাতিল দিক্-বসনা,
জ্বলে বহ্নিশিখা রাঙা রসনা-
দেখে মরিবারে ধাইছে পতঙ্গে।।
কালো কেশ উড়িল আকাশে,
রবি সোম লুকালো তরাসে।
রাঙা রক্তধারা ঝরে কালো অঙ্গে-
ত্রিভুবন কাঁপে ভুরুভঙ্গে।।

১৬৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা