কবিতা — ভালোবাসার সংজ্ঞা

ভালোবাসা মানে দুজনের পাগলামি,
পরস্পরকে হৃদয়ের কাছে টানা..

ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া,
বিরহ- বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি…

ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ঝুঁকে থাকা…

ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি,
বৃষ্টির একটানা ভিতরে-বাহিরে দুজনের হেঁটে যাওয়া..

ভালোবাসা মানে ঠান্ডা কফির পেয়ালার সামনে অবিরল কথা বলা…

ভালোবাসা মানে শেষ
হয়ে- যাওয়া কথার পরেও
মুখোমুখি বসে থাকা।

৮০৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা