তুমি বললে বৃষ্টি হব, তুমি বললে মেঘ
তুমি বললে বহ্নি হয়ে পোড়াব আক্ষেপ।
তুমি বললে ঝর্ণা হব, তুমি বললে নদী
তুমি বললে বুনো শালিক হব মরণবধি।
তুমি বললে গাছ হব আমি, তুমি বললে ফল
তুমি বললে পঁচা ডোবা হয়ে সরিয়ে দেব জল।
তুমি বললে ছেঁড়া-কাঁথা হব, তুমি বললে ভাঙা-চাল
তুমি বললে গরীব হব- লাখ টাকার স্বপ্নে মাতাল।
তুমি বললে আকাশকুসুম ভাববো আমি বসে
তুমি বললে এ জন্ম আমি লিখে দিতে পারি হেসে।
তুমি বললে হতে পারি আমি আস্ত জীবনানন্দ
তুমি বললে পাখি-প্রকৃতি নিয়ে মেলাবো আমি ছন্দ।
তুমি বললে আকাশ-বাতাস ধরতে পারি তাও
মস্ত পৃথিবী পেরুতে পারি যদি তুমি তা চাও।
তুমি বললে তিন আর তিনে মেলাতে পারি চার
তুমি বলো না তাইতো আমি কিচ্ছু করি না আর।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন