রণজিৎ দাশ

কবিতা - তোমার দু’চোখে ঝুঁকে দেখি

রণজিৎ দাশ
সোমবার, ০৯ জুন ২০২৫ অন্যান্য কবিতা

তোমার দু’চোখে ঝুঁকে দেখি –
ধানের চারার নীচে জল।

এত শান্তি, এত শোক, এত নীল নিমগ্ন আকাশ
কখনো দেখিনি আগে। টলটলে জলে
শরৎমেঘের ছায়া, চাষী-বউর মুখচ্ছবি ভাসে।

বিস্মিত বলের মতো ক্ষেতের কিনারে বসে
তোমার দু’চোখে ঝুঁকে দেখি –
ধানের চারার নীচে জল
মহাজগতের মতো হাসে !

পরে পড়বো
২০০
মন্তব্য করতে ক্লিক করুন