নক্ষত্রের চেয়েও দূরে
রাসেল নির্জন
তুমি নক্ষত্রের চেয়েও দূরে কোন সত্তা,
আমার হৃদয়ে নিঃশব্দ গভীর শূন্যতা,
যত স্বপ্ন ছিল, তা আজ হারিয়ে গেছে,
মেঘের মত ছন্নছাড়া হাওয়ায় ভেসে ভেসে!
স্মৃতির মর্মর আওয়াজ ভেসে আসে,
তোমার মুখটি এখন অচেনা এক অবয়ব;
তোমার চোখে যে স্বপ্ন দেখেছিলাম,
সে স্বপ্ন এখন মরিচীকার মতো রূপ।
সব কিছু আজ শুধু গুহার শূন্য প্রতিধ্বনি;
অথচ কখনও জানতাম না,
এই দূরত্ব এতটা বড় হবে,
বিহ্বল হয়ে দাঁড়িয়ে রইলাম আমি।
তবুও আমি অপেক্ষায় অনন্তকালের,
যতদূর তুমি, তত দূরে যেন যায় আত্মা;
হৃদয়ের গভীরে, তুমি এখন এক স্মৃতি,
সেখানে প্রতি মুহূর্তে বাড়ে এই অবিরত শূন্যতা!
©Rashel Nirjhon

মন্তব্য করতে ক্লিক করুন