রিয়াজ খান-হৃদয়

কবিতা - বৈশাখ এলো

রিয়াজ খান-হৃদয়
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ছড়া, প্রকৃতির কবিতা

বৈশাখ এলো

এলো এলো বৈশাখ, নতুন রোদ ঝরে,
হাসি নিয়ে আসে সবারই ঘরে।
পুরোনো দিনের দুঃখ ভুলে যাই,
নতুন খুশিতে গান গাই।
লাল-সাদা পোশাকে সাজে সবার মন,
রঙিন স্বপ্নে ভরে ওঠে জীবন।
পান্তা ভাতে থাকে আনন্দের স্বাদ,
শিশুর হাসিতে মেটে সব সাধ।
খোলা আকাশে উড়ে ঘুড়ি নীল,
মনটা হয় যেন হালকা ঢিল।
এসো সবাই মিলে করি শুরু আজ,
বৈশাখ মানে সুখেরই সাজ।

১৪/৪/২৬
“by-রিয়াজ খান হৃদয়”

পরে পড়বো
১১
মন্তব্য করতে ক্লিক করুন