কবিতা - প্রেমের দোলনা

শেখ রেজওয়ান নূর
শুক্রবার, ১৭ মে ২০২৪ প্রেমের কবিতা

একদিন তোমায় না দেখলে হায়
প্রাণটা আমার যায়রে যায়।
চোখের ভাষায় বুঝে নাও না
মন তোমাকে কতটা চায়।
দূরে সরে যেও না, কাছাকাছি থাকো না,
যা হবার হবে, হোক না।
হাওয়ায় হাওয়ায় উড়ি চলো না,
মন ভাসালো প্রেমেরই দোলনা।।

মন ভোলানো কোন সুরে ডাকো এমন করে,
তোমার কাছে না এসে থাকতে পারি না।
প্রেমের গল্পে হাসাবো, খুনসুটিতি মাতাবো,
পাগল এই মন তোমাকে ছাড়া বোঝে না।।

আড়ালে নয় হারালে, সকাল-দুপুর-বিকেলে,
দেখি তোমায় রোজ এই মনের আয়নায়।
আর কতবার বোঝাবো, তোমাকে নিয়ে গোছাবো,
স্বপ্নের পৃথিবী ঘিরে তুমি পুরোটাই।।

পরে পড়বো
৩৭৪
মন্তব্য করতে ক্লিক করুন