রোমান হোসাইন

কবিতা - ধর্ষকের ঠিকানা

রোমান হোসাইন
রবিবার, ০৯ মার্চ ২০২৫ বিদ্রোহী-দ্রোহের কবিতা

ধর্ষকের ঠিকানা
রোমান হোসাইন

রাতের আঁধার, নাকি দিনের আলো,
তোর নোংরা চোখ সবখানেই কালো।
মানুষের মুখোশে পশু যে তুই,
নারীর কান্নায় কি একটুও না কাঁপে রুই?

মায়ের গর্ভে যে করেছিল বাস,
সেই নারীজাতির ছিঁড়িস তুই শ্বাস।
কোন দম্ভে হাঁটিস রে পথে?
পিশাচের নাম কি লিখা হয় রথে?

আইন তোর ভয় পায়, সমাজ দেয় ছুটি,
তবু রবে না চিরকাল, আসবে দিন গুটি গুটি।
যেদিন তোর বিচার হবে,
সেদিন বুঝবি, নরক কাকে বলে!

পরে পড়বো
৩১৭
মন্তব্য করতে ক্লিক করুন