আপনি আমার যোগ বিয়োগের
হিসেব মেলা লাইন।
আপনি আমার আদালতে
বিবেক নামক আইন।
আপনি আমার সাধের
মানুষ ভাগ্যে ছিল দান,
আপনি আমার দুঃখের দিনে
সুখের মেহমান।
আপনি আমার অবহেলা
তবুও সুখের খোঁজ
আপনি আমার দেহ রোগের
মুক্তি মেলা ডোজ।
আপনি আমার মন দালানের
অন্ধকার এক ঘর।
আপনি আমার আপন
আপনি আমার পর।
আপনি আমার অনিচ্ছা
আর ইচ্ছায় থাকা লোক,
ভাগ ফলের সব অংক শেষে
গুন করা তা হোক।
আপনি আমার দিন শেষ হলে
অন্ধকার এক রাত।
আপনি আমার বাম পাজরের
মাংস হাড়ের জাত।
আপনি আমার দুঃখ শেষে
সুখের ভবিষ্যৎ।
আপনি আমার কঠিন গনিত
না বুঝি সব আমি।
আপনি আমার হিসেব মেলান
মিলায় নি যা আমি।
সমাপ্ত
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী