কবিতা — শাড়ী

নারী তোমার পরণে শাড়ী
যখন দেখেছি আমি,
বধূ রূপে তুমি স্বর্গীয় হুর
শাড়ীর আঁচল চূমি!

কত কুচি দিয়ে পড়েছো শাড়ী
কেড়েছো হৃদয় খানি,
আঁচল দিয়ে মাথা ডেকেছো
ভালোবাসা আমি জানি|

একটি শাড়ীর দুটি পাড়
নদীর তীরের মত,
নানা রঙের শাড়ীতে নারী
নিজেকে সাজায় যত|

শাড়ীতে নারীর পূর্ণাঙ্গ মেলে
জীবন চলমান দলে,
নিঃস্বার্থ ভালোবাসা পেলে
শাড়ীর আঁচল তলে|

৩০৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা