এই যে তুমি বার বার চলে যাই বলো
ধরো তুমি চলে গেছো
খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো
কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক
আমার চোখের দিকে তাকিয়ে
তুমি কি তখন মুখ লুকাতে পারবে?
বলো পারবে?
ধরো এসে দেখো যদি
হাতে আমার ভেজা রুমাল, আর
তখনও অপেক্ষায় আমি,যাইনি কোথাও
যদি বলি, এলে কেন?
চাই না তোমায়, চলে যাও যেখানে ছিলে
আমাকে জড়িয়ে না ধরে তখন তুমি পারবে?
বলো পারবে?
এই যে আমাদের কাছে
আমিও আসি আর তুমিও আসো
এ কথা তো জানে দশজনে
ভালবাসাবাসি কতখানি আছে তোমার আমার
এতো ভালবাসা ছেড়ে
তুমি কি কোথাও যেতে পারবে?
বলো যেতে পারবে?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন