কেউ একটা তো চাই, টিপ সরে গেলে
আয়নার মতো বলবে 'টিপ বাঁকা পরেছ।'
চোখের কাজল লেপটে গেলে ধরিয়ে দেবে।
কেউ একটা তো চাই, পিছু ডাকবে
বলবে 'সাবধানে যেয়ো।'
কেউ একটা তো চাই, ঘড়ির কাঁটার মতো
কাছে থাকবে। অভিমান দেখলেই বলবে,
'সবুজ পাতা তোমাকে ভালোবাসি।'
কেউ একটা তো চাই, ভুল গুলোকে
শুধুই বকবে না। কাছে টেনে বলবে 'বোকা মেয়েটা,
আর কিছু ভালো রাখা যত্ন নিয়ো।'
কেউ একটা তো চাই, খোলা জানালার মতো
আমাকে আকাশ দেখাবে। বলবে 'এখানে ঠিকানা রেখে
তুমি পাখি হয়ে যাও।'
কেউ একটা তো চাই, হাওয়ার শিসের মতো
কানে এসে বলবে 'আমাকে ছাড়া কারো
প্রেমে পড়তে নেই।'
কেউ একটা তো চাই, শাসন করবে আমার
খুচরো বিষাদ, আর আমাকে লুঠতে আসা
ডাকাত স্মৃতি।
কেউ একটা তো চাইই, গ্রীষ্মে বিছিয়ে রাখবে বুকে
শীতলপাটি, বলবে 'এই বুকের মধ্যে তোমাকে
বসতে দিলাম।'
কেউ একটা তো চাইই, কাছে থাকবে
'তুমি' বললেই যেমন দুঠোঁটে দুঠোঁট মেশে।
কেউ তো একটা চাইই, কিছুটা সে তাঁর মতো থাক,
কিছুটা আমার মতো হবে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন