আমাকে ডাকার জন্য,
তোমার কাছে কোনো নিমন্ত্রণ ছিলো না।
তুমি জানতে, প্রেমিক তো!
আসবো আমি নিজের স্বভাবে ।
আমাকে পোড়াবার জন্য,
তোমার কাছে কোনো আগুন ছিলো না।
তুমি জানতে, ভালোবাসা তো!
নিজের আগুনেই নিজে পুড়ে ছারখার হবে।
আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য,
তোমার কাছে কোনো প্রত্যাখ্যান ছিলো না।
তুমি জানতে, সরল তো!
নিজের অভিমানই আমাকে ছিঁড়ে খাবে।
আমাকে হত্যা করার জন্য,
তোমার হাতে কোনো বিষ ছিলো না।
তুমি জানতে, হৃদয় তো!
দুটো কথার আঘাতেই জন্মের শোধ যাবে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন