তুমি কাছে না থাকলে, বুকের ভিতরে
হুল্লোড় করে ঢুকে পড়ে একটা ভিখিরি স্বভাব।
মনে হয় এই ঘর আমার নেই,
এই আকাশ আমার নেই,
রাস্তা, মাঠঘাট, কোথাও যাবার তাড়া,
এ সবকিছু অন্য মানুষের।
আমার জন্য কোথাও কিছু নেই।
তুমি কাছে না থাকলে,
সাত জন্মের অন্ধকার নিয়ে লাফিয়ে আসে রাত।
দিনগুলোকে শূন্য মনে হয়।
মনে হয় এই ব্যস্ত জনপদ, এই হকারের মতো চাঁদ,
ট্রেন ছেড়ে যাওয়া প্ল্যাটফর্ম,
মানুষের জিজ্ঞাসার শব্দ, এরা সব এক একটা খুনে।
তুমি কাছে না থাকলে
পা দুটো দাঁড়িয়ে থাকে অনড়,
ঠোঁট দুটো বন্ধ তালার মতো থাকে চুপ।
বলতো, এতগুলো অভাব নিয়ে
একটা মানুষ সত্যি করে কি ভিখিরি হবে না?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
বড় ভালো লাগলো বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো