কবিতা — আমায় তুমি ভুল বুঝো না

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ প্রেমের কবিতা

আমায় তুমি ভুল বুঝো না, ভুল,
আমি তোমার নাকেরই নাকফুল।
আমি তোমার বুকের প্লাবন ঢল,
অভিমানের দৃষ্টি হলেও দিও-
আমিই তোমার চোখের কাজল-জল।

আমায় তুমি ভুল বুঝো না, ভুল,
আমি তোমার হারিয়ে যাওয়া কূল।
আমি তোমার উজান গাঙে তরী,
বৈঠাবিহীন পথ হারালেও জেনো-
আমিই তোমার শূন্য দুহাত ধরি।

আমায় তুমি ভুল বুঝো না, ভুল,
আমি তোমার খোঁপায় গোজা ফুল।
আমি তোমার নাকের নোলক-নথ,
আলতা রাঙা-নুপুর পায়ে এসো,
তাকিয়ে দেখ আমিই তোমার পথ।
~ সাদাত হোসাইন

৫১৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা