সলিল চৌধুরী

কবিতা - বয়স

সলিল চৌধুরী
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ অন্যান্য কবিতা

এমনও মুহূর্ত আসে
মনে হয়
হাজার বছর ধরে বাঁচার যে সুখ
এ মুহূর্তে তাই পেয়ে গেছি –
সে হিসেবে আমার বয়স
কয়েক সহস্র কোটি অর্বুদেরও
প্রায় কাছাকাছি।
অন্যথায় এমনও বলতে পারো
যে ক’টি মুহূর্ত তুমি কাছাকাছি ছিলে…
সে ক’টি মুহূর্ত শুধু
আমি বেঁচে আছি

পরে পড়বো
৪৪১
মন্তব্য করতে ক্লিক করুন