সলিল চৌধুরী

কবিতা - ইউলিসিস

সলিল চৌধুরী
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ বিবিধ কবিতা

এক বড় ঝড়কে পোষ মানিয়ে
. হাতপাখা নাম দিয়ে ঘরে এনেছি
দুরন্ত বন্যাকে কোণঠাসা করে
. একটি গেলাসে তাকে পান করেছি
সূর্যের পিঠে আমি হাত বুলিয়ে
. কিছু তার তেজ এনে আলো জ্বেলেছি
তারা ভরা বিশ্বকে অক্ষর করে
. ছোট এক বই লিখে পড়ে ফেলেছি।

পরে পড়বো
৫১৪
মন্তব্য করতে ক্লিক করুন