সলিল চৌধুরী

কবিতা - যারে যারে উড়ে যারে পাখী

সলিল চৌধুরী
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ প্রেমের কবিতা

যারে যারে উড়ে যারে পাখী ফুরালো প্রাণের মেলা
শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি।

আকাশে আকাশে ফিরে যারে ফিরে আপন নীড়ে
শ্যামল মাটির বনছায় শুধু মনে মনে তোকে ডাকি
চাহিনা খেলিতে খেলা শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি।

আমারই স্বপ্ন হয়ে আর কত কি এনেছ বয়ে
হৃদয় পিঞ্জরে বসিয়া জানি সবই রয়ে গেল বাকী
এবারে ভাসাব ভেলা শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি।

পরে পড়বো
৬৩৫
মন্তব্য করতে ক্লিক করুন