সমর সেন

কবিতা - বিস্মৃতি

সমর সেন

ভুলে যাওয়া গন্ধের মতো

কখনো তোমাকে মনে পড়ে |

হাওয়ার ঝলকে কখনো আসে কৃষ্ণচূড়ার উদ্ধত আভাস |

আর মেঘের কঠিন রেখায়

আকাশের দীর্ঘশ্বাস লাগে |

হলুদ রঙের চাঁদ রক্তে ম্লান হ’লো,

তাই আজ পৃথিবীতে স্তব্ ধতা এলো,

বৃষ্টির আগে শব্ দহীন গাছে যে-কোমল, সবুজ স্তব্ ধতা আসে |

পরে পড়বো
৩৮
মন্তব্য করতে ক্লিক করুন