কবিতা — স্বর্গ হ’তে বিদায়

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ বিবিধ কবিতা

সমুদ্র শেষ হ’লো,

আজ দুরন্ত অন্ধকার ডানা ঝাড়ে

উড়ন্ত পাখির মতো |

সমুদ্র শেষ হ’লো

গভীর বনে আর হরিণ নেই,

সবুজ পাখি গিয়েছে ম’রে,

আর পাহাড়ের ধূসর অন্ধকারে

দুরন্ত অন্ধকার ডানা ঝাড়ে

উড়ন্ত পাখির মতো |

সমুদ্র শেষ হ’লো,

চাঁদের আলোয়

সময়ের শূন্য মরুভূমি জ্বলে |

১০২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা