আমার বিশ্বাস
(বাংলা ভাষায় সবচেয়ে বেশি সনেট লিখেছেন)
আমার বিশ্বাস আমি আমার মর্যাদা
একদিন নিশ্চয় এ পৃথিবীতে পাব,
মেহনতি মানুষগুলো ভীষণ সাদা,
আমি কলম হাতে যুদ্ধ চালিয়ে যাব।
যেদিন শ্রমজীবি মানুষ অধিকার
পাবে তাদের, সেদিন স্বার্থক আমিও,
ওদের হাসি ছাড়া কিচ্ছু চাই না আর,
আমায় ধান্দাবাজ, জুচ্চোর বলে যাও।
আমি মেহনতি মানুষের কথা বলি,
এটা অনেকেই সহ্য করতে পারে না,
আমায় বদনাম দেয়, মাখায় কালি,
আমি লিখে যাবই আমাদের যন্ত্রণা।
আমার সম্মান শুধু ওদের হাসিতে,
ধন্য হব, যদি পারি সত্যি লিখে যেতে।
কবিতা — আমার বিশ্বাস
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
সাম্য-জীবনমুখী কবিতা
৯৮
এআই বিশ্লেষণ (মূলভাব)
'আমার বিশ্বাস' কবিতাটি মেহনতি ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের একটি অনুপ্রেরণামূলক কবিতা। এখানে কবি সমাজের কটূক্তি ও অপমান উপেক্ষা করে কলমের মাধ্যমে সাধারণ মানুষের যন্ত্রণা ফুটিয়ে তোলার অঙ্গীকার করেছেন। কবির একমাত্র লক্ষ্য মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো এবং সত্য লেখনীর মাধ্যমে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শতাব্দী রায়
শুভ জন্মদিন! 🎈
তানভীর মুহাম্মদ ত্বকী
শুভ জন্মদিন! 🎈