হায় ভালবাসা
( বাংলা ভাষায় সবচেয়ে বেশি সনেট লিখেছেন পেত্রাকা ছন্দে লেখা সনেট)
ওগো কেন দিলে এ বুকে এত বেদনা,
হাসাতে দিয়ে কাঁদালে কেন আজ তুমি?
ওগো এই বুকে দিলে কতনা যন্ত্রণা,
কত কষ্ট, কত ব্যথা জানি শুধু আমি,
প্রিয়া কেন তুমি করলে এত ছলনা!
আমি ভেবেছিলাম তুমি অন্তরযামি,
কিন্তু আমার হিসাব আজ মিলল না,
আকাশে বাতাসে শুনছি তুমিই দামী।
হায়রে আমার ভালবাসা এ কী হায়,
প্রেম ধূলোয় মিশালো আমার প্রেমিকা,
ওগো ভালোবাসা হৃদয় কেন কাঁদায়?
প্রেমিকাকে ছাড়া আমি যে এখন একা,
টনটন করে বুকটা আজ ব্যথায়,
আমি চিরকাল থাকব শুধুই একা।
কবিতা — হায় ভালোবাসা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বিরহের কবিতা
৩৩
এআই বিশ্লেষণ (মূলভাব)
'হায় ভালোবাসা' কবিতাটি পেত্রার্কীয় ইতালীয় সনেট কাঠামোয় রচিত একটি বিরহপ্রধান কবিতা। ১৪ লাইনের এই কবিতায় কবি ভালোবাসার ছলনা, হৃদয়ের গভীর কষ্ট ও একাকীত্বের বেদনা ফুটিয়ে তুলেছেন। প্রেমিকার বিশ্বাসঘাতকতায় কবির স্বপ্নের অবসান এবং চিরন্তন বিরহচেতনা সনেটের সাবলীল ছন্দে চমৎকারভাবে আত্মপ্রকাশ করেছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম