লেখকরা মূল্যবান আমি বাদে
(বাংলা ভাষায় সবচেয়ে বেশি সনেট লিখেছেন)
এ জীবন কি মিথ্যার? প্রশ্ন জাগে প্রাণে,
যে কাজ করতে যাচ্ছি শুধু বাধা আসে,
মানুষ আজ টাকাকে বেশি ভালবাসে,
আঘাত পাচ্ছি শুধু স্নেহের প্রতিদানে,
আমি হলাম নির্বোধ সব লোকে জানে,
দারিদ্রতায় ডুবে রয়েছি, প্রতি মাসে,
ঋণ হয়ে যাচ্ছি, মৃত্যুই আসবে শেষে,
অভিনয়ে ভরাছিল প্রেমিকার মনে।
সাহিত্য চর্চা করি, আজ কবিতা লিখি,
প্রেমিকাকে ভুলিনি, হৃদয় জুড়ে রাখি,
আমার প্রতিভার মূল্য দেয় না লোকে,
প্রকাশকরা টাকা চায় সবার আগে,
লেখকরা মূল্যবান শুধু আমি বাদে,
ফের আসব, যদি নতুন জন্ম থাকে।
কবিতা — লেখকরা মূল্যবান আমি বাদে
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
সাম্য-জীবনমুখী কবিতা
৯১
এআই বিশ্লেষণ (মূলভাব)
এই কবিতায় কবি নিজের অবমূল্যায়ন, দারিদ্র্য এবং ব্যর্থ প্রেমের ব্যাকুলতা প্রকাশ করেছেন। প্রকাশকদের অর্থলিপ্সা এবং সমাজের কাছে প্রতিভার মূল্য না পাওয়ার বেদনা এখানে স্পষ্ট। কবি নিজেকে মূল্যহীন মনে করলেও সাহিত্যের প্রতি তার গভীর ভালোবাসা ও আগামী জন্মে ফিরে আসার আকুতি কবিতায় সুন্দরভাবে ফুটে উঠেছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শতাব্দী রায়
শুভ জন্মদিন! 🎈
তানভীর মুহাম্মদ ত্বকী
শুভ জন্মদিন! 🎈