নন্দ উৎসব
( ভারতবর্ষ তথা গোটা বিশ্বে বাংলা ভাষায় সর্বাধিক সনেট রচয়িতা এটি শেক্সপিয়ারের ছন্দে রচিত সনেট )

কংসের কারাগারে গভীর রাত্রিতে ,
মা দেবকির গর্ভ থেকে জন্ম নিলেন ,
স্বয়ং ভগবান চারিদিকে আলোতে,
ভরে গেল বিশ্ববাসী তাই খুশি হল ।

দৈত্য দানব রাক্ষস এবার বুঝবে ,
দেবকী নন্দন আজ যশোদার ঘরে ,
অসুর বধ হবে সত্যের জয় হবে ,
সবাই ভগবানের আরাধনা করে ।


নন্দের ঘর বাসুদেব রেখে আসেন ,
গোকুল বাসী খুশিতে মাতোয়ারা তাই ,
তালের বড়া খেয়ে সবাই নাচলেন ,
খীর ননী ছানা বহু কিছু খেলো ভাই ।

ভগবান এলেন জগৎ ধরাধামে, ,
আমরাও খুশি নাচি আজ কৃষ্ণ প্রেমে।