নুন ভাত

আমরা গরীব, গরীবের বাথা বুঝি,
রাত্রি শেষ হয়ে, যখন হয় প্রভাত,
চিন্তা নুন ভাত জুটবে? কপালে হাত।
আমরা প্রতিদিন নূন ভাত চাইছি,
নুন ভাত জোটাতেইতো কেঁদে মরছি,
পৃথিবীর বুকে বেশী গরীবের জাত,
নুন ভাত ও জোটে না, থাকে খালি পাত
আমাদের প্রশ্ন, কেন গরীব হয়েছি।


আমাদের খাদ্য কেড়ে নিয়েছে ধনীরা,
তা-ই আমাদের নূন ভাতও জোটে না,
এক হও হে বিশ্বের সব গরীবরা,
আর সইব না, জাগাতে হবে চেতনা,
আমাদের খাদ্যটা কেড়ে নিয়েছে যারা,
তারা সাবধান, ভুলতে চাই যন্ত্রণা।