তুমি রসে ভরা ফল

(বাংলা ভাষায় ভারতবর্ষ তথা গোটা বিশ্বে সর্বাধিক সনেট রচয়িতা এটি শেক্সপিয়ারের ছন্দে লেখা সমেত )

তোমার রূপটা দেখে পাগল হয়েছি ,
রসে ভরা ফল আর চাই নাকো আমি,
তোমায় পেতে চায় রসের ফল তুমি,
তোমার রূপের ভিতর হারিয়ে গেছি ।

যৌবনের ফুল বাগানের তুমি ফুল ,
আমি শুধু পান করতে চাই যে সোনা ,
তোমায় দেখে আসছে ভ্রমরের দল ,
তুমি হবে শুধু আমার অন্য কারো না।


ওগো দুজন ভালবেসে হারিয়ে যাব ,
খুঁজে পাবো নতুন এক ঠিকানা আজ ,
মন প্রাণ জীবন যৌবন সব দেব ,
নিন্দুকের কপালে পড়বে শুধু ভাজ ।

আমি ঘর বাঁধবো শুধু তোমায় নিয়ে ,
লক্ষ্মীটি তুমি আমায় করবে তো বিয়ে !