কবিতা — অবুঝের মতো

সোমবার, ৩১ মার্চ ২০২৫ প্রেমের কবিতা, রূপক কবিতা

অবুঝের মতো
শংকর ব্রহ্ম

তোমাকে দেখার পর কতবার ভেবেছি যে মনে –
আকশে দেখব না আর চাঁদ,
অথচ বারবার আকাশের দিকে তাকিয়ে
অবাক বিস্ময়ে ভেবেছি –
চাঁদের অভাবে কী ম্রিয়মান হয়েছে আকাশ,
আমি তো তেমন ভাবে ম্রিয়মান হইনি কখনো
তোমার অভাবে।

তোমাকে ছোঁবার আগে কতবার
ভেবেছি যে মনে,
ছোঁবনা তোমাকে
অথচ দিয়েছি ছুঁয়ে, না বুঝেই কিছু
অবুঝের মতো,
এর কোন মানে হয়, বল?

২৩৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা