কবিতা — অলীক মন্ত্র

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ প্রেমের কবিতা, রূপক কবিতা

অলীক মন্ত্র
শংকর ব্রহ্ম

ভাবি তাকে নিয়ে যাব স্বর্গ প্রান্তরে
অথচ স্বর্গ কোথায় অজানা আমার
বন্দিনী সে হয়ে আছে এখন এ ঘরে
সেখানে নিয়ে যাওয়া হল না যে আর

তবু সে স্বপ্ন দেখে মনে স্বর্গের প্রান্তর
পারিজাতে ভরেছে ঐ স্বর্গের বাগান
সেই সুখেই ভরে যায় তাহার অন্তর
ঘরে দেখি আনমনা সে ধরেছে গান

আসলে স্বর্গ বলে যদি কিছু থাকে
তা থাকে মানুষের পবিত্র অন্তরে
হৃদয় খোলা মেলা যদি কেউ রাখে
স্বর্গ সেথায় নামে অলীক মন্তরে

১৫০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা