কবিতা — বল একবার

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ প্রেমের কবিতা

বল একবার
শংকর ব্রহ্ম

যে হাত ধরেছি একবার,
সেই হাত আর বুঝি ছেড়ে দেওযা যায়?

জানি ফুল ঝরে যায় গাছ থেকে নিয়মিত
জানি মেঘ ঝরে যায় আকাশের বুক থেকে
জানি নদী বাঁধা পেলে প্রয়োজনে
গতি বদলায়
সুগন্ধ থাকে না ফুলে চিরদিন
বাতাসের টানে ভেসে যায়
সময়ও থাকে না স্থির
দিন থেকে রাত্রে গড়ায়।

জানি জানি, সব জানি
বলো তবু , যে হাত ধরেছি একবার
সেই হাত আর বুঝি ছেড়ে দেওয়া যায়?

২৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা