বেঁচে আছি
শংকর ব্রহ্ম
তুমি যে দিয়েছো দুঃখ
সে দুঃখের ভার ভুলে যাব
এতোটা তুচ্ছ তুমি ভেব না আমাকে,
সমস্ত দুঃখের পাঁক ঘেটে
প্রাণপন খেটে তুলে দেব বৃহৎ সুখের খনি,
জানবে না কেউ,একান্ত গোপনে
কেবল তোমাকেই সোনামনি,
দুঃখ তুমি যতোই দিয়েছো
সব দুঃখ 'সুখ' ভেবে বুকে চেপে আছি;
দেখ তুমি, সমস্ত দুঃখের ভার সয়ে
আরও বেশী দুঃখ পেতে
একান্ত লোভীর মতো,আজও বেঁচে আছি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি