শংকর ব্রহ্ম

কবিতা - বিভ্রম

শংকর ব্রহ্ম
বুধবার, ০৬ মে ২০২৬ প্রকৃতির কবিতা

বিভ্রম
শংকর ব্রহ্ম

একটি দোয়েল পাখি
কেন এসে ডেকে যায় ভোরে?
আমি তো ঘুমিয়ে থাকি অকারণ শীতঘুমে
ও’দিকে সূর্যকে চুমে,পৃথিবীও জাগরিত হয়
নতুন দিবস আসে আলোকিত হয়ে।
দিন ও রাত কেমন বদলে যায়
আলো আর ছায়ায় হয়ে ওঠে মোহময়
ষড়যন্ত্র,
আবার ভেঙেও যায়,
থাকে না স্থির, সময় দ্রুত পালটে যায়
কেমন বদলে দেয় তোমাকে আমাকে
প্রকৃতির ভিতরে জেগে ওঠে –
আর এক ভিন্নপ্রকৃতি,
মনেহয় সবই বিভ্রম
শুধু তুমি আর আমি ছাড়া।
নতুন দিবস আসে,পুরনো বন্ধুরা সব
একে একে কোথায় হারায়?
এভবেই যাওয়া আসা চলে
জোয়ার ভাটার মতো,সহস্র বৎসর ধরে।

পরে পড়বো
১৩
মন্তব্য করতে ক্লিক করুন