কবিতা — বোবা

শনিবার, ২৩ মে ২০২৬ দেশাত্মবোধক কবিতা

বোবা
শংকর ব্রহ্ম

মাতৃভাষা ছাড়া মানুষ মূক ও পরাধীন
নিজের ভাষায় মুখর মানুষ তো স্বাধীন,
মাতৃভাষা ছাড়া তুমি আমি নিঃস্ব দীন
মাতৃভাষা ছাড়া আমাদের বাঁচা অর্থহীন।

শাসক আমাদের অন্ন কেড়ে নিতে পারে
বস্ত্র হরণ করে লজ্জা কেড়ে নিতে পারে,
জোর করে অসায়াসে বাসস্থান কেড়ে
আমাদের রাস্তায় দাঁড় করাতে পারে।

ক্রমাগত তোতাবুলি শিখিয়ে
আমাদের বিভ্রান্ত করতে পারে,
কিন্তু আমাদের মাতৃভাষা কেড়ে নিয়ে
আমাদের বোবা করে দিতে পারে না।

২১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা