কবিতা — চকোরী

সোমবার, ০৮ জুন ২০২৬ বিরহের কবিতা

চকোরী
শংকর ব্রহ্ম

কতদিন দেখি না যে নদী
শহরের পিচ ঢালা রাস্তাকেই নদী ভেবে
করি আনাগোনা

টেবিলে স্তুপাকার প্রিয় বইগুলি
আবর্জনা ভেবে একদিন কোথায় হারাবে
কেবল তোমার ম্লান মুখখানি
জেগে রবে হৃদয়ে আমার,
এ’কথা তো অজানা নয় কারও

কতদিন দেখি না যে চাঁদ আকাশের বুকে
তোমার বুকেই মাথা রেখে অনুভব করি
যেন আমি তোমারই চকোরী

১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা