চৈতন্য
শংকর ব্রহ্ম
হোস্টেলে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হলে পরে
আমাদের চৈতন্য উন্মেষ হয় তার আগে নয়,
প্রথমে আত্মহত্যা বলে তাকে চালানোর চেষ্টা হয়
কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়ে,
তা দেখে জনগণের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে
তড়িঘড়ি একটা ব্যবস্থা নিয়ে ধামা চাপা দিয়ে
সাময়িকভাবে দায় সামলানো হয়।
নার্স হোস্টেলে নার্সের
কিংবা হাসপাতালে জুনিয়ার ডাক্তারের
অস্বাভাবিক মৃত্যু হলে পরে
আমাদের চৈতন্য উন্মেষ হয় তার আগে নয়,
প্রথমে আত্মহত্যা বলে তাকে চালানোর চেষ্টা হয়
কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়ে,
তা দেখে জনগণের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে
তড়িঘড়ি একটা ব্যবস্থা নিয়ে ধামা চাপা দিয়ে
সাময়িকভাবে দায় সামলানো হয়।
এইভাবে ঘটনা ঘটে যাবার পরে
আমাদের চৈতন্য উন্মেষ হয়
তার কিছুদিন পর
আবার চৈতন্য সব লোপ পেয়ে যায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম