কবিতা — দেখা

বুধবার, ২২ অক্টোবর ২০২৫ বিরহের কবিতা

দেখা
শংকর ব্রহ্ম

অবহেলাই দেখলে কেবল
ভালবাসা দেখলে না,
দুঃখ ব্যথা লিখলে তোমার
প্রেমের কথা লিখলে না?
গাছে কত ফুল ফুটেছে
সে’সব চেয়ে দেখলে না,
কাঁটার কথা ভাবলে বসে
ফুলের গন্ধ শুকলে না?

কেন এমন বলতে পার
তোমার মনের পরিবেশ
আমায় তুমি বাঁচিয়ে রেখে
মনে মেরে করবে শেষ?

১৩৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা