ধাক্কা মারুন
শংকর ব্রহ্ম
এই যে হৃদয়
এইখানে আজ বাস করে এক দুঃখি মানুষ
নেই তার মান নেই তার হুশ
আছে কেবল থাকার মধ্যে নিঃস্ব হৃদয়
সেখানে রাখছে লিখে মনের সকল গোপন ভয়।
অন্য সবার দুঃখ ব্যথায় হৃদয় যে তার জর্জরিত
তবুও সে নয় তো ভীত
এই সমাজের নিঃস্ব যারা তাদের মতো
ভবিষ্যতে কি হবে তার কিংবা তাদের
এসব কথা ভাবতে বসে হৃদয় কাঁদে।
তবু চোখে আসে না জল জ্বলে মনে তীব্র আগুন
সবাইকে সে ডেকে বলে এবার সবাই একটু জাগুন
একটু না হয় রেগে আগুন হয়ে
এই সমাজের অবিচার আর অত্যাচারের
বন্ধ দ্বারে সজোরে এক ধাক্কা মারুন।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম