ধাক্কা মারুন
শংকর ব্রহ্ম
এই যে হৃদয়
এইখানে আজ বাস করে এক দুঃখী মানুষ ,
নেই তার মান,নেই তার হুশ।
আছে কেবল থাকর মধ্যে নিঃস্ব হৃদয় ,
যেইখানে সে রাখছে লিখে গোপন কথা।
অন্য সবার দুঃখ ব্যথায় হৃদয় যে তার জর্জরিত ,
তাই সে ভীত
এই সমাজের নিঃস্ব যারা তাদের মতো।
ভবিষ্যতে কি হবে তার কিংবা তাদের ,
এসব কথা ভাবতে বসে হৃদয় কাঁদে।
তবু চোখে জল আসে না,আগুন জ্বলে
সবাইকে সে ডেকে বলে
এবার সবাই একটু জাগুন,একটু রাগুন
এই সমাজের অবিচারে-অত্যাচারে
ধাক্কা মারুন বন্ধ দ্বারে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি