ধিক্
শংকর ব্রহ্ম
ধর্ম আর জাতপাতের বিরুদ্ধে কবি কেনো?
তবে বলি তা আজ, মন দিয়ে সব শোনো,
একজন জ্যান্ত মানুষ পোড়াচ্ছে -
ধর্মীয় জেহাদে, মানুষরূপী এক জানোয়ার
আর একজন ছবি তুলছে তার,
আর যাকে পোড়াচ্ছ,শুনি তার
'বাঁচাও ' ' বাঁচাও ' আর্ত চিৎকার।
- এ রকম দৃশ্য দুষণ সহ্য হয় কার?
এ কোন সমাজে আছি আমরা সবাই,
ভাবি বার বার।
ঘৃণিত, দুটি বর্ণ - 'ধিক'
এর চেয়ে বলব কি অধিক?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি