একাকিত্ব - (২)
শংকর ব্রহ্ম
কেমন একলা হয়ে যাচ্ছি দিন দুপুরে
যে রকম একা হয়ে গেলে,
নিজেকে ছাড়া আর সব কিছুকেই
মনে হয় একান্ত আপন,
চারপাশে মেঘলা দুপুর,
যতদূর চোখ যায়, সবখানে বন্ধু হাওয়া ঘোরে
তবুও কোথায়ও যাওয়ার
কোন তাড়া নেই আমার,
যেন সব কাজ সাঙ্গ করে বসে আছি বারান্দায়
পা ছড়িয়ে একটু বিশ্রামের আশায়।
এমন সময় ঈশ্বর এলেন আমার কাছে
বললেন,"বড্ড একা রে,একটু সঙ্গ দিবি"
তাকে আমি কি বলি এখন?
বুঝলাম,সঙ্গ সুখ ছাড়া ঈশ্বরও বাঁচে না
আর আমি তো কোন ছাড় !
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন