ফাঁকি
শংকর ব্রহ্ম
কিছু কিছু কবিতার গভীরে
একান্ত ভাবে ডুবে যেতে যেতে
দিকহারা মানুষের মতো দিশেহারা হয়ে পড়ি,
আমি আর কিছুতেই পারি না বেরোতে
এমন আসক্তি, মোহ আমাকে আচ্ছন্ন করে রাখে।
এমন আসক্তি,যদি কোনদিন ঈশ্বরের প্রতি হোতো
এতদিনে,হয় তো বা ঈশ্বর পেতাম।
ঈশ্বর ছেড়ে আমি, কবিতার গভীরে শুধু
ডুবে যেতে থাকি,
তবু সে দেয় না ধরা কিছুতেই যেন
কেবল আমাকে দেয় ফাঁকি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মাকিদ হায়দার
শুভ জন্মদিন! 🎈